ইম্প্যাক্ট ক্রিকেটার: মোস্তাফিজুরের জায়গায় পারভেজ, নাহিদের পরিবর্তে আবরার
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে প্রথবারের মতো যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ এর নিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নিয়ম চালু আছে। এককালে ছিল সুপার সাব, ২০২০-২১ মৌসুমে বিগ ব্যাশে এক্স- ফ্যাক্টর প্লেয়ার হিসেবে নিয়মটি পুনরায় চালু হয়। আইপিএলে এই নিয়ম চালু হয় ইমপ্যাক্ট প্লেয়ার নামে। বাংলাদেশে একই নামে শুরু হলো এই নিয়ম। যার মূল ধারণা এক- দ্বাদশ খেলোয়াড়ের ব্যবহার।
ধূমকেতু একাদশ ও দূরন্ত একাদশের ম্যাচে দুই দলই ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম ব্যবহার করে। ধূমকেতু একাদশ ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমনকে এবং বোলিংয়ে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করে। দুরন্ত একাদশ ব্যাটিংয়ে আবরার হোসেন ও বোলিংয়ে নাহিদ রানাকে যুক্ত করে। তবে ইম্যাম্পক্ট ক্রিকেটাররা প্রথম ম্যাচে তেমন ছাপ রাখতে পারেনি। দুরন্ত একাদশের জাওয়াদ ব্যাটিংয়ে নেমে ৮ বলে ২ চারে ১০ রান করেন। নাহিদ বোলিংয়ে ৩ ওভারে ৩৯ রান দেন। মোস্তাফিজুর রহমান ধূমকেতুর হয়ে বোলিংয়ে ১.৫ ওভারে ১৬ রানে ১ উইকেট নেন। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন ৬ বলে ৬ রান করে আউট হন।
যেভাবে ব্যহৃত হয় ইম্প্যাক্ট খেলোয়াড়:
ইম্প্যাক্ট খেলোয়াড় টসের পর ইনিংসের যে কোনো পর্যায়ে বদলি হিসেবে একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। তিনি বল ও ব্যাট দুটোই করতে পারবেন। ম্যাচের দ্বাদশ খেলোয়াড় নামবেন ২২ গজে। ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান বা বোলারের বদলে বোলার জাতীয় নিয়ম নেই এখানে।
ব্যাটিং দল ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে পারবে তিন সময়ে- ইনিংসের শুরুতে, ইনিংসের বিরতিতে এবং উইকেট পতনের পর। বোলিং দল ইমপ্যাক্ট নামাতে পারবে উইকেট পতনের পর, ওভারের শেষে এবং ইনিংসের শুরু ও বিরতিতে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল