ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পারমাণবিক আলোচনায় বসতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
পারমাণবিক আলোচনায় বসতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

ওমানে পারমাণবিক আলোচনায় বসতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছে বিবিসি। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বৈঠকটি মাস্কাটে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে এটি সেখানেই অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

আলোচনাটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, অবস্থান এবং পরামিতি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হুমকি দিয়ে বলেছিলেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে সম্মত না হয় এবং বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করে তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। 

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হুমকির ব্যাপারে উদ্বিগ্ন হওয়া উচিত কিনা জানতে চাইলে ট্রাম্প বুধবার এনবিসি নিউজকে বলেন, “আমি বলব তার খুব চিন্তিত হওয়া উচিত। তার হওয়া উচিত। আপনারা জানেন, তারা আমাদের সাথে আলোচনা করছে।”

একজন আরব কূটনীতিক বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা আনুষ্ঠানিকভাবে কখনো বাতিল করা হয়নি, বুধবার সকালে তা চলমান ছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়