ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসনাতের নির্বাচনি সভায় আওয়ামী লীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাতের নির্বাচনি সভায় আওয়ামী লীগ নেতা

হাসনাতের নির্বাচনি সভায় আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালকে নিয়ে নির্বচানি সভা করেছেন বলে অভিযোগ উঠেছে কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বড়শালঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আব্দুল আউয়ালের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নেতা হয়ে কীভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামিকে নিয়ে নির্বাচনি সভা করেছেন।

আব্দুল আউয়াল বলেন, “এলাকার ছেলে হিসেবে আমি সেখানে গিয়েছি। এখানে রাজনীতির কোনো বিষয় নেই।”

এ বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়