ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাশিমপুরের ৪ কারাগার থেকে পোস্টাল ভোট দিয়েছেন ৪১২ জন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৬  
কাশিমপুরের ৪ কারাগার থেকে পোস্টাল ভোট দিয়েছেন ৪১২ জন 

ফাইল ফটো

গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগার থেকে ৯৭১ জন বন্দি পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে ৪১২ জন গত দুই দিনে ভোট দিয়েছেন। 

কাশিমপুর কারাগার-১ এর তত্ত্বাবধায়ক আবু নুর রেজা জানিয়েছেন, এই কারাগারের ১৬১ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ৯৩টি ব্যালট হাতে পেয়েছেন। গত দুই দিনে ৯৩ জন বন্দি ভোটাধিকার প্রয়োগ করছেন। বাকি ব্যালটগুলো হাতে আসার পর ভোট গ্রহণ করা হবে।

আরো পড়ুন:

কাশিমপুর কারাকার-২ এর তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানিয়েছেন, তার কারাগারে ১৩৭ জন বন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের মধ্যে বুধবার ৯৩ জন বন্দি ভোট দিয়েছেন। বৃহস্পতিবারও ভোট গ্রহণ চলবে। 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তার কারাগারে ৬২৯ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এ পর্যন্ত ৫২০টি ব্যালট হাতে পেয়েছেন। সেগুলো যাচাই করে বন্দিদের কাছে পাঠানো হবে। গত দুই দিনে ২২০ জনের ভোট নেওয়া হয়েছে। বাকি ব্যালটগুলো পাওয়ার পর যাচাই শেষে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট নেওয়া হবে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের তত্ত্বাবধায়ক কাওয়ালিন নাহার জানিয়েছেন, তার কারাগারে ৪৪ জন নারী বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। ৩৪টি ব্যালট হাতে পেয়েছেন। বুধবার তাদের ভোট গ্রহণ করা হয়েছে। অন্য ব্যালটগুলো যাচাইয়ের পর হাতে পৌঁছালে অন্যদেরও ভোট নেওয়া হবে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৩ হাজার ১৭ জন নিবন্ধিত করেন। যাচাই শেষে ২২ হাজার ৯২৭টি পোস্টাল ব্যালট অনুমোদিত হয়। 

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়