ঢাকা     মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: দেখা যাবে টি স্পোর্টসে, শিক্ষার্থীদের টিকিট লাগবে না

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৩০, ৩ ফেব্রুয়ারি ২০২৬
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ: দেখা যাবে টি স্পোর্টসে, শিক্ষার্থীদের টিকিট লাগবে না

দেশের সেরা ক্রিকেটারদের সমন্বয়ে তিনটি দল নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ।’ অপ্রত‌্যাশিত ফাঁকা সময়ে তড়িঘড়ি করে বিসিবি আয়োজন করছে এই প্রতিযোগিতা। যে আয়োজনের নেতৃত্ব দিচ্ছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ।

ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস রাইজিংবিডিকে জানিয়েছেন, টি স্পোর্টসে দেখা যাবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের চার ম্যাচ। এছাড়া গ্যালারিতে বসে তারকা ক্রিকেটারদের খেলা দেখতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের লাগবে না টিকিট। তারা স্কুল অথবা কলেজ ড্রেস কিংবা স্কুল অথবা কলেরজের আইডি কার্ড নিয়ে ক্লাব হাউজে বসে খেলা দেখাতে পারবেন।

আরো পড়ুন:

আড়াই কোটি টাকার ম‌্যাচ ফি ও প্রাইজমানি ঠিক করেছে বিসিবি। বিগ বাজেটের টুর্নামেন্টে আর্থিক পুরস্কারে ছড়াছড়ি থাকবে। আয়োজকের সঙ্গে কথা বলে জানা গেছে, টুর্নামেন্টের চ‌্যাম্পিয়ন দল ১ কোটি টাকা প্রাইজমানি পাবে। রানার্সআপ দলের জন‌্য বরাদ্দ ৪০ লাখ টাকা। এছাড়া ম্যাচ জিতলেই মিলবে ১০ লাখ টাকা।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিন দলের তিন ম্যাচের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টুর্নামেন্টে নতুনত্ব বলতে যুক্ত হয়েছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে নিয়ম চালু আছে। প্রতিদিন ম‌্যাচের আগে ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছে বিসিবি। দর্শকরা টিকিট কেটে দেখতে পারবেন খেলা। সর্বনিম্ন টিকিটের দাম ১০০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা। এছাড়া ২০০ ও ৫০০ টাকার টিকিটও রয়েছে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়