ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের জলাতঙ্ক ভ্যাকসিন উপহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ৭ মে ২০২৬   আপডেট: ২০:০৪, ৭ মে ২০২৬
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের জলাতঙ্ক ভ্যাকসিন উপহার

‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র‍্যাবিস) ভ্যাকসিন উপহার দিয়েছে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (৭ মে) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন উপহার কার্যক্রম অনুষ্ঠিত হয।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে।”

তিনি আরো বলেন, “স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সোনারগাঁয়ের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন।” চিকিৎসাসেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।

এছাড়া, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

ঢাকা/অনিক/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়