পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অবৈধঅনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি|
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে) পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস এ তথ্য জানান।
আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেই লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়। একইসঙ্গে চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
ঢাকা/নাঈম/বকুল
১২ মে থেকে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি