ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মমতা হারেননি, তাকে হারানো হয়েছে: অখিলেশ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৫, ৭ মে ২০২৬  
মমতা হারেননি, তাকে হারানো হয়েছে: অখিলেশ

মমতা হারেননি, তাকে হারানো হয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কার্যত তার বক্তব্যকেই সমর্থন করেছেন উত্তরপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেছেন অখিলেশ যাদব। বৃহস্পতিবার বিকেলেই তিনি কালীঘাটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় অখিলেশকে অভ্যর্থনা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরেন। 

আরো পড়ুন:

এরপর বাড়ির গেটে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই তার গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ যাদব।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার ভোট নিয়ে সরব হলেন তিনি।শুরুতেই অখিলেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ যাদব বলেন “তিনি হারেননি। নির্বাচনে বেইমানি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখন তিনি জিতেছেন। তবে এবার বিজেপি, কমিশন, ওদের সঙ্গী, আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে, তা বেইমানি।”

তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনকে পাশে নিয়ে অখিলেশ বলেন,“বিজেপি উত্তর প্রদেশে বেইমানির ট্রায়াল দিয়েছিল। পুরো ভোট লুটে নিয়েছে। বাংলায় সেটাই করল।”

অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তর প্রদেশে যখন ভোট হয়েছে, তখন কোনো অফিসারকে সরানো হয়নি, আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে। এখন আগে রেজাল্ট বেরোয়, তারপর গণনা হয়, তারপর ভোট হয়, তারপর ভোটার লিস্ট ঠিক হবে।

তিনি বলেন, “মহিলারা এগিয়ে যাক তা কখনো দেখতে পারে না বিজেপি। এরা ক্ষমতার জন্য অনেক দূর যেতে পারে। আমরা দিদির লড়াইতে পাশে আছি। দেশের মানুষ জাগবেই। এভাবেই বিজেপির এই আগ্রাসন রুখে দেওয়া যাবে।”
 

ঢাকা/সুচরিতা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়