মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপির মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫৬ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ১৫ জন, শাহআলী থানায় ১৭ জন, দারুস সালাম থানায় ১৪ জন, ভাষানটেক থানায় ৫ জন ও রূপনগর থানায় ১৩ জন আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা/মাকসুদ/সাইফ
১২ মে থেকে দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি