ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হামাস নেতার ছেলেকে হত্যা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ৭ মে ২০২৬   আপডেট: ১৮:২০, ৭ মে ২০২৬
হামাস নেতার ছেলেকে হত্যা ইসরায়েলের

খলিল আল-হায়া

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরো নেতা খলিল আল-হায়ার ছেলে আজ্জাম খলিল আল-হায়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আল-শিফা হাসপাতালের সূত্র আল জাজিরা আরবিকে এ তথ্য জানিয়েছে।

এর আগে খলিল আল-হায়া জানিয়েছিলেন, এই হামলায় তার ছেলে আহত হয়েছে।

আরো পড়ুন:

হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হায়া কায়রোতে  ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার নেতৃত্বে রয়েছেন। বুধবার তার ছেলে আজম আল-হায়াকে গাজা সিটিতে লক্ষ্যবস্তু করে ইসরায়েল। ওই হামলায় আরো একজন নিহত হয়েছেন। হায়া এর আগে ইসরায়েলি হামলায় তার তিন ছেলেকে হারিয়েছেন। ২০০৮ এবং ২০১৪ সালের যুদ্ধে গাজায় তার দুই ছেলে নিহত হন, তৃতীয় ছেলেটি গত বছর দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক ইসরায়েলি হামলায় নিহত হন।

হামাসের কর্মকর্তা বাসিম নাইম গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় খলিল আল-হায়ার ছেলে আজ্জাম আল-হায়ার নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে হামাস এক বিবৃতিতে বলেছে, “খলিল আল-হায়ার ছেলে আজ্জাম খলিল আল-হায়াকে হত্যাকাণ্ড হচ্ছে ‘প্রতিরোধের ইচ্ছা ও এর রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করার’ জন্য ইসরায়েলের একটি প্রচেষ্টা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়