ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে অস্বীকার করায় গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৮:০৮, ২ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে অস্বীকার করায় গ্রেপ্তার ১ 

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে ঢুকে মাস্ক পরতে অস্বীকার করায় এক খরিদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার সন্ধায় কানেকটিকাটের ক্যানটারবুরি শহরের বেটার ভ্যান ইউ নামের সুপারমার্কেটে বাজার করতে যান ক্রিস্টোফার বার্নস। দোকানের ভেতরে ঢুকলেও তিনি তার মুখে কোন মাস্ক ছিল না। তা দেখে দোকানে কর্মরত শ্রমিকরা তাকে মাস্ক পরতে অনুরোধ জানালে তিনি তা অস্বীকার করেন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রিস্টোফার বার্নসকে মাস্ক পরে অনুরোধ করলে আবারো তিনি মাস্ক পরতে অস্বীকার করেন।

রাজ্য পুলিশ জানায়, ওই দোকানের পরিচিত গ্রাহক বার্নসকে তার মুখের মুখোশটি পরতে বলেন মুখোশটি তিনি তার হাতে ধরেছিল। দোকান থেকে বের হয়ে যেতে বললে সে তা অস্বীকার করেন। পুলিশকে তার নাম জানাতেও অস্বীকৃতি জানান।

এ সময় পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের 'ডগ স্কোয়ার্ড' সহ অনেক খোজাখুজির পর পরদিন রবিবার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ক্যানটারবুরির হ্যানোভার রোডের বাসিন্দা ৩০ বছর বয়সী ক্রিস্টোফার বার্নসের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। পুলিশ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করায় দ্বিতীয় স্তরের শান্তি লঙ্ঘনের অপরাধ করেছিল বার্নস।

তার জামিনে মুক্তির জন্য ২ হাজার ৫শত ডলার নির্ধারণ করা হয়। আগামী ৬ জানুয়ারির আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ছাবেদ সাথী/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়