ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হরমুজের বিকল্প পথে তেল সরবরাহ করে রেকর্ড মুনাফা সৌদি আরামকোর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১০ মে ২০২৬   আপডেট: ১৪:৪৪, ১০ মে ২০২৬
হরমুজের বিকল্প পথে তেল সরবরাহ করে রেকর্ড মুনাফা সৌদি আরামকোর

সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার ও তেল টার্মিনাল

সৌদি আরবের শীর্ষ জ্বালানি কোম্পানি আরামকো ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) তাদের নিট মুনাফায় ব্যাপক প্রবৃদ্ধির কথা ঘোষণা করেছে। কোম্পানিটি জানায়, এ বছরের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১২০.১৩ বিলিয়ন রিয়াল (৩২.৫ বিলিয়ন ডলার)।

গত বছরের একই সময়ের তুলনায় আরামকোর এই মুনাফা ২৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৯৫.৬৮ বিলিয়ন রিয়াল (২৫.৮ বিলিয়ন ডলার)। 

আরো পড়ুন:

রবিবার (১০ মে) আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

আরামকোর তথ্যমতে, গত বছরের প্রথম প্রান্তিকের ১০৭.৬ বিলিয়ন ডলারের বিপরীতে এ বছর প্রথম প্রান্তিকে বিক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১৪.৯ বিলিয়ন ডলারে। একইসঙ্গে কোম্পানিটি ৩০.৭ বিলিয়ন ডলারের নগদ প্রবাহ রিপোর্ট করেছে।

এই অভাবনীয় আর্থিক সাফল্যের পেছনে মূল কারণ হিসেবে উচ্চ বিক্রয়কে কৃতিত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আরামকোর ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইনটি এখন পূর্ণ সক্ষমতায় চলছে। এই পাইপলাইনটি লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ এড়িয়ে তেল সরবরাহ করতে সক্ষম।

আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি বর্তমানে সর্বোচ্চ সক্ষমতায় চলছে। এটি এখন বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ধমনী হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, এই পাইপলাইন তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।”

তিনি আরো যোগ করেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি আবারো মনে করিয়ে দিয়েছে যে- বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য তেল ও গ্যাসের নির্ভরযোগ্য সরবরাহ কতটা অপরিহার্য।

আমিন নাসের জানান, যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে গত দুই মাসে বিশ্ব প্রায় ১০০ কোটি ব্যারেল তেল থেকে বঞ্চিত হয়েছে। তার মতে, জ্বালানি সরবরাহ পুনরায় শুরু হলেও পুরো ব্যবস্থাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগবে।

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য অত্যন্ত সহজ: ব্যবস্থাটি চাপের মধ্যে থাকলেও জ্বালানি সরবরাহ সচল রাখা।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়