ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নগরীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোদাগাড়ী মেডিকেল মোড়ের ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গংকা গ্রামের সামাদ (৪০) ও একই গ্রামের আলম (৩৫)। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন সামাদ ও আলম। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এর ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আলম। আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকের চালক এবং তার সহযোগীকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।


রাইজিংবিডি/রাজশাহী/০১ আগস্ট, ২০১৯/তানজিমুল হক/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়