ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৭ জুলাই ২০২২   আপডেট: ১৭:২১, ৭ জুলাই ২০২২
নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মো. হাসিবুল বাশার (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মোহাব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত হাসিবুল বাশার ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হাসিবুলের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

সুজন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়