নৌকার পক্ষে কাজ করতে ২ ইউপি চেয়ারম্যানকে ওসির হুমকি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ওসি কামাল হোসেন
নৌকার পক্ষে কাজ না করলে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে।
নির্বাচন কমিশন বরাবর এই অভিযোগ করেছেন ময়মনসিংহ-৭ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামান। গত ২০ ডিসেম্বর নির্বাচন কমিশনার বরাবর তিনি লিখিতভাবে এই অভিযোগ দিয়েছেন। এছাড়াও ওসির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি।
শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহমেদ নির্বাচন কমিশনার বরাবর স্বতন্ত্র প্রার্থীর দেওয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদ সদস্য প্রার্থী এবিএম আনিছুজ্জামান উল্লেখ করেন, সম্প্রতি উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শাহান শাহ ও ১ নম্বর ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল আহাম্মদকে থানায় নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ রুহুল আমীন মাদানীর পক্ষে নির্বাচন করার নির্দেশ দেন ওসি কামাল হোসেন। তা না হলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন তিনি। একইসঙ্গে ওসি নির্দেশে ধানীখোলা ইউনিয়নের বিট অফিসার এসআই আমিনুল ইসলাম ধানীখোলা ইউনিয়নের ভোটারদের নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিলে গ্রেপ্তার জেলে ঢুকানোর হুমকি দিয়ে আসছেন।
এ বিষয়ে ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল বলেন, ‘‘গত ১৯ ডিসেম্বর আমার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজন লোক মারা যায়। বিষয়টি খোঁজ নিতে থানায় গেলে ওসি কামাল হোসেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি কার নির্বাচন করছি। আমি জানাই, এখনও সিদ্ধান্ত নেইনি। তখন ওসি নির্দেশনা দিয়ে বলেন, ‘নৌকার পক্ষে কাজ করতে হবে। আপনাকে দুই দিনের সময় দিলাম, ভেবে আমাকে জানাবেন’।’’
বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শাহানশাহ বলেন, ‘‘গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পর একটি মামলার বিষয়ে জানতে ওসি সাহেবের সঙ্গে দেখা করতে যাই। সেখানে গেলে ওসি বলেন, ‘আপনি তো স্বতন্ত্রপ্রার্থীর পক্ষের কাজ করছেন। তা করা যাবে না, আপনাকে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী রুহুল আমিন মাদানীর পক্ষে কাজ করতে হবে। যদি তা না করেন, তাহলে সমস্যায় পড়বেন।’ এই কথা শুনে আমি থানা থেকে বের হয়ে চলে আসি।’’
স্বতন্ত্রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন ও আমার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। তবে, এ বিষয়ে আপডেট খবর নির্বাচন কমিশন থেকে জানানো হয়নি।’
ত্রিশাল থানার ভার প্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কাউকে কোনো প্রকার হুমকি বা মামলার ভয় দেখাইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, যেহেতু নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দেওয়া হয়। সেখান থেকে বিষয়টি দেখবেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংদের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
মিলন/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম