নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশালের বাকেরগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থকদের মারধরের ঘটনায় দায়ের মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।
ওসি আফজাল হোসেন জানান, শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপাশা বাজার থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠীর মহের হাওলাদারের বাজারে নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহ আলম ঢালীসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের মারধর করে আহত করে। নৌকার সমর্থকদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি হামলাকারীরা নগদ টাকা হাতিয়ে নেয় বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী ও বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ এলাকার বাসিন্দা মেহেদী হাসান বাদী হয়ে হত্যার চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা সবাই নির্বাচনকালীন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নুর কর্মী ছিলেন।
আরিফুর/বকুল
- ২ বছর আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ বছর আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ বছর আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ বছর আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ বছর আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ বছর আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ বছর আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ বছর আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ বছর আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ বছর আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ বছর আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ বছর আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ বছর আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ বছর আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম
- ২ বছর আগে মাদারীপুরে বোমা হামলায় স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীর মৃত্যু