ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৪ জানুয়ারি ২০২৫  
শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন চৌধুরী ও গোলকিপার রবিন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপরজন হলেন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক বাক্কারের সহযোগী গোলকিপার রবিন। 

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে তার শ্বশুরালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পৃথক মামলা রয়েছে।

এছাড়াও গোলকিপার রবিনের বিরুদ্ধে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুহূর্তে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হোসেন চৌধুরীকে শুক্রবার দিবাগত রাত একটার দিকে শ্বশুরালয় মানুপাড়া থেকে এবং রবিনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা/তারিকুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়