ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩৭, ২৮ জানুয়ারি ২০২৫
ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, “নির্বাচনের সময় সীমার বিষয়টি সম্পূর্ণ সরকারের। আমরা প্রধান উপদেষ্টার দেখানো উইন্ডো অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে, নির্বাচন কবে হবে তা ঐক্যমতের ভিত্তিতে সরকার নির্ধারণ করবে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫’ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।

আরো পড়ুন:

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “সংস্কার কার্যক্রম চলমান আছে। কয়েকটি সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। আমরা নিশ্চিত করব মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা যাতে পেশাদারিত্বের সঙ্গে ও নিরপেক্ষভাবে তাদের দ্বায়িত্ব পালন করেন।”

তিনি আরো বলেন, “আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করি যে আমরা যদি একটা পরিচ্ছন্ন একটা প্লাটফরম উপহার দিতে পারি তাহলে আমাদের এই পাত্রে যে পানিটি রাখা হোক না কেন সে পানিটা স্বচ্ছ রং ধারণ করবে।”

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়