ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন’

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৩০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২৯, ৩০ জানুয়ারি ২০২৫
‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘‘চাঁদাবাজ-দখলবাজের জায়গা বিএনপিতে নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে ধরে পুলিশে দিন।’’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘‘দীর্ঘ ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত গায়েবি মামলা খেয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।’’

ঢাকা/শিপন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়