ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৬ মার্চ ২০২৫   আপডেট: ১০:৪৩, ৬ মার্চ ২০২৫
ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেপ্তার

ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেক (ফাইল ফটো)

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, “আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে আজ (বুধবার) রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।”

ঢাকা/সাব্বির/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়