ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৩৮, ৭ মার্চ ২০২৫
বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত সরাসরি বিআরটিসি বাস চালু হলো

বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মত সরাসরি বিআরটিসি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সর্ভিস চালু হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের খানজাহান আলী (রহ.) এর মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. তাজুল ইসলাম। 

বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, সচিব ড. ফরিদুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি বাস প্রতিদিন ভোর ৬টা এবং বিকেল ৪টায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথে মোরেলগঞ্জ, কচুয়ার সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দেপাড়া বাজার, গোপালগঞ্জ কাউন্টার থাকবে। প্রথমবারের মত রায়েন্দা থেকে ঢাকার মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

এই বাসে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট টু ঢাকা যাওয়া আসা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, “বিআরটিসির উপর মানুষের প্রত্যাশা দিন দিন বেড়ে যাচ্ছে। বিআইরটিসির প্রশিক্ষণ ইউনিট এখন অনেক শক্তিশালী। বাগেরহাটে প্রশিক্ষণের জন্য সাব ডিপো করা যায় কিনা তা পরিকল্পনায় রয়েছে। এছাড়া বর্তমানে দুটি বাস চলবে, তবে ভবিষ্যতে বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাসে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে।”

ঢাকা/শহিদুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়