ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্বশুর বাড়ি এসে লাশ হয়ে ফিরলেন মেয়েজামাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৮ মার্চ ২০২৫  
শ্বশুর বাড়ি এসে লাশ হয়ে ফিরলেন মেয়েজামাই

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্বশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মেয়েজামাই সেন্টু ঘোষ (৪০)। আহত হয়েছেন সেন্টুর বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২)। 

শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান-ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়েজামাই। আহত প্রসেনজিতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘‘সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ মোটরসাইকেল যোগে  সিরাজদিখান থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টুকে মৃত ঘোষণা করে। এ সময় তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। নিহত পরিবার কোনো অভিযোগ করেনি, তাই হাসপাতাল থেকেই মরদেহ তাদের বাড়িতে নিয়ে গেছে।’’

ঢাকা/রতন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়