ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১৫:১৯, ৯ মার্চ ২০২৫
হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামেরে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার লালচান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়