ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে স্কচটেপে মুখ ও হাত-পা প্যাঁচানো মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৫৩, ১১ মার্চ ২০২৫
সিরাজগঞ্জে মহাসড়কের পাশে স্কচটেপে মুখ ও হাত-পা প্যাঁচানো মরদেহ

নিহত এনামুল হক

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মুখ ও হাত-পা স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ওই মহাসড়কের দুবলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত এনামুল হক কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিহতের হাত. পা ও মুখে স্কচটেপ এবং গলায় মাফলার প্যাঁচানো ছিল। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ঢাকা/অদিত্য/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়