ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ২৪ ঘণ্টায় জোড়া খুন, আতঙ্ক 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১২ মার্চ ২০২৫  
বরগুনায় ২৪ ঘণ্টায় জোড়া খুন, আতঙ্ক 

২৪ ঘণ্টার মধ্যে দুজনকে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। 

বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করায় মেয়ের বাবাকে হত্যার পর এবার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যে দুজনকে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। 

বুধবার (১২ মার্চ) দুপুরে আপগ্রেড বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর সনাক্ত করেছে স্বজনরা। 

উদ্ধার হওয়া মৃতদেহটি বরগুনা সদরের বাওয়ালকর এলাকার মুদি ব্যবসায়ী মো. মিরাজ (৩০) এর। মিরাজ বাওয়ালকর এলাকার হোসেন মিয়ার ছেলে। 

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতের কোন‌ এক সময়ে বদরখালী ইউনিয়নের আপগ্রেড বিলে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতেই তাকে কুপিয়ে নির্জন বিলে ফেলে রেখে গেছে। 

নিহত মিরাজের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। ক্লুলেস এই হত্যা মামলার গভীরতম তদন্ত শুরু করেছে তারা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়