ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৩১ মার্চ ২০২৫  
রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

রাজশাহীতে পবিত্র ঈদ-উল-ফিতরের জামায়াতে দেশের মানুষে মানুষে সম্প্রীতির জন্য দোয়া করা হয়েছে। এছাড়া জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করেও দোয়া করা হয়।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় রাজশাহীর হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এখানে ঈদের নামাজ আদায় করেন সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে সকালেই লোকে লোকারন্য হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগাহ প্রান্তর। কানায় কানায় পরিপূর্ণ হয় প্রতিটি কাতার। প্রধান এই জামাতে ইমামতি করেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে মহানগর (টিকাপাড়া) ঈদগাহ ময়দানে। এরপর সকাল সোয়া ৮টায় ঈদের তৃতীয় বৃহত্তর জামায়াত হয় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন বড় রাস্তায়। নামাজের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরের প্রায় চার শতাধিক ঈদগাহে অংশ নেন মুসল্লিরা।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়