ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০০, ৫ এপ্রিল ২০২৫
খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

শনিবার হাওরে বোরো ধানের আবাদ পরিদর্শনে যান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সরকারের কাছে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে, এ কারণে খাদ্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার। 

তিনি ব‌লে‌ন, ‍“গত বন্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, তা পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ্যশস্য আমদা‌নি করছে। এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খাদ্য উদ্বৃত্ত হ‌বে দেশ। কৃষক যেন ফস‌লের ন্যায্য মূল্য পান, সেটি নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।”

আরো পড়ুন:

শ‌নিবার (৫ এপ্রিল) দুপুরে কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলী ইমাম মজুমদার ব‌লেন, “কৃষক ও জিরা‌তিরা (হাওরে বোরো ধান কাটা বা রোপণ করতে আসা লোকদের) হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলান, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের জোগান হয়।” 

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সার বীজের প্রাপ্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও ফসলের ন্যায্য মূল্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ ক‌রেন।   

হাও‌রের খাল‌ বিল, নদ-নদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, “মেঘনাসহ বড় বড় নদীগু‌লো আজ নাব্য সঙ্ক‌টে ভুগ‌ছে। হাও‌রের খাল‌-বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। বড় নদ-নদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।” 

তি‌নি আরো ব‌লেন, “হাওর এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ভুট্টা, সব‌জি, হাঁসমুর‌গি পালন, মাছ চাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওর বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব্যবস্থাসহ আর্থ সামা‌জিক উন্নয়‌নে ব্যাপকভাবে কাজ কর‌ছে।”

এসময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স্যাগুলো জান‌তে চান। ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস্যা, রাস্তাঘা‌টের সঙ্কট, পানযোগ্য পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। জেলা প্রশাসক‌কে এই সমস্যগুলো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা।

মতবি‌নিময় সভায় পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকার উপস্থিত ছিলেন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়