ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৫৯, ৮ এপ্রিল ২০২৫
কুমিল্লায় কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করা হয়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর রাণীরবাজার নজরুল এভিনিউ এলাকার কেএফসির শাখায় বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।  

এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনের একটি দল এসে রাণীরবাজার এলাকায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে কেএফসি ভাঙচুর চালায় তারা৷ পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উপস্থিতি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকজনের একটি দল কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকার কেএফসির সামনে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জড়ো হয়। বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কেএফসি’র দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের একটি অংশ রেস্টুরেন্টটির ভিতরে ঢুকেও ভাঙচুর চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেএফসির সামনে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু, মাগরিবের নামাজ শুরু হওয়ার পর সেখানে সাত আট জন মিলে কেএফসির ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।

ঢাকা/রুবেল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়