ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিলি বাজারে উঠেছে সুস্বাদু হিমসাগর আম

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৬ মে ২০২৫  
হিলি বাজারে উঠেছে সুস্বাদু হিমসাগর আম

হিলি চারমাথা মোড়ে আম ব্যবসায়ী বেলাল হোসেন

দিনাজপুরের হিলি বাজারে উঠেছে সাতক্ষীরার সুস্বাদু ও রসালো হিমসাগর আম। দাম কেজিপ্রতি ২০০ টাকা হাঁকাচ্ছে। মৌসুমে এই  প্রথম বাজারে আম উঠেছে। দাম অনেকটা বেশি হলেও কিনছেন অনেকেই। 

সোমবার (৫ মে) হিলি চারমাথা মোড়ে বেলাল হোসেন নামে একজন আম ব্যবসায়ী দুই ডালা ভর্তি হিমসাগর আম ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। মৌসুমের নতুন আম দেখে ভিড় করছেন পথচারী। দর-দাম করছেন। 

হিমসাগর আম কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, “আমাদের এলাকার আম এখনও বাজারে আসতে দেরি আছে। তবে হিলিতে মৌসুমে এই প্রথম আম দেখলাম। এটা সাতক্ষীরার হিমসাগর আম। দেখে লোভ সামলাতে পারলাম না। দামটা অনেক বেশি, তবুও ২০০ টাকা দিয়ে এক কেজি কিনলাম।”

আবু তালেব নামের আর একজন ক্রেতা বলেন, “সাতক্ষীরার হিমসাগর আম দেখতেও সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। আমের মৌসুমে এই আম সবার আগে বাজারে আসে। পরিবারের জন্য দেড় কেজি আম কিনলাম।”

আম ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, “আমার বাড়ি দিনাজপুরে। দিনাজপুর বাহাদুর বাজারের আড়ৎ থেকে আমগুলো পাইকারি কিনেছি। এগুলো সাতক্ষীরার হিমসাগর আম, কেউ কেউ গোবিন্দভোগ আম বলেন। এই আম খুব সুস্বাদু এবং রসালো। ২০০ টাকা কেজি খুচরা বিক্রি করছি। বছরের নতুন আম দেখে অনেকেই কিনছেন। আবার আম না কিনলেও দোকানের সামনে এসে এক নজর দেখছেন। দরদাম করছেন।“

ঢাকা/মোসলেম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়