ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুশ-ইনে বিজিবির বাধা, রৌমারী‌ সীমান্তে উত্তেজনা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ২৭ মে ২০২৫   আপডেট: ১৩:২৯, ২৭ মে ২০২৫
পুশ-ইনে বিজিবির বাধা, রৌমারী‌ সীমান্তে উত্তেজনা

রৌমারী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ জনকে পুশ ইনের চেষ্টা করার সময় বাধা দিয়েছে বিজিবি। এ নিয়ে ওই সীমান্তে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে। 

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে-১০৬৭ সীমানা পিলা‌রে শুন্য রেখায় এ ঘটনা ঘ‌টে। পুশ ইন করার চেষ্টা করা ৯ জন পুরুষ ও ৫ জন নারী বর্তমানে দেই দেশের শুন্য রেখায় অবস্থান করছেন।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। পুশ-ইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক‌্যা‌ম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অ‌বৈধভা‌বে ১৪ জন নারী পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশ ইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী বিএসএফ। বিষয়‌টি টের পে‌য়ে পুশ ইন ঠেকা‌তে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। এ নি‌য়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। 

প‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠ‌কের আহ্বান জানা‌নো হ‌লেও বি‌সএফের পক্ষ থে‌কে কো‌নো সাড়া মে‌লে‌নি ব‌লে জানা গে‌ছে। 

পুশ ইন এর চেষ্টার শিকার ১৪ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী। তারা সবাই ভারতের বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভা‌বে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

রৌমারি এলাকার নুরুল হক জানান, ভারত থে‌কে ক‌য়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ। এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সকাল ৬টার দি‌কে বিএসএফ ককটেট বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করে। বর্তমা‌নে প‌রি‌স্থিতি থমথ‌মে র‌য়ে‌ছে ব‌লে জানান তিনি।

জামালপুর ব‌্যাটা‌লিয়‌নের- ৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ‌্যাডজু‌টেন্ট শামসুল হক বলেন, “বিএসএফ অবৈধভা‌বে পুশ ইনের চেষ্টা কর‌লে আমা‌দের বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব‌্যক্তিরা কোন দে‌শের নাগ‌রিক তা জানা যায়‌নি। তারা দুই দে‌শে শূন‌্য রেখায় অবস্থান করছে। ঘটনাস্থ‌লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থান করছেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/বাদশাহ্/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়