ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও বৃত্তির সুযোগ চান শিক্ষকেরা

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৩ জুলাই ২০২৫  
কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও বৃত্তির সুযোগ চান শিক্ষকেরা

রকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ নেয়ার সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ নেয়ার সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে কিন্ডারগার্টেন ঐক্যপরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

আরো পড়ুন:

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেশ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি, তন্বী দাস প্রমুখ। 

বক্তারা বলেন, ‘‘এই সরকার কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের উপর বৈষম্য করছে। জুলাই-আগস্ট আন্দোলনের পর এ দেশে আর বৈষম্য থাকবে না। অথচ সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তারা বৈষম্যের সৃষ্টি করে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করছেন।’’ 

বক্তারা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানান। 

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়