ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল তারা: বাচ্চু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৯ জুলাই ২০২৫  
জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল তারা: বাচ্চু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। একটা জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, তারা সেটাই করেছিল।”

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন:

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা বড় অফিসার হবে, দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। কোনভাবেই দুর্নীতির সঙ্গে জড়াবে না। যারা ঘুষ নেয়, দুর্নীতি করে—তাদের মতো হওয়া যাবে না। সন্ত্রাস ও মাদকের পথ বর্জন করতে হবে।”

অনুষ্ঠানে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোড়ল, অ্যাডভোকেট আবু জাফর সরকার, অ্যাডভোকেট আহসান কবির, অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী এবং শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দ।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়