ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৪ আগস্ট ২০২৫  
উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাস জব্দ

কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাদঘর মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে চলাচল করার কারণে সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে।’’

ওসি আরো বলেন, ‘‘বাসটি জব্দ করা হলেও এর চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটিকে খাদঘর এলাকায় রেখে আত্মগোপনে চলে যান তারা। দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’’

এর আগে, গত শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যান ও হানিফ পরিবহন বাসের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়