ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৫ আগস্ট ২০২৫  
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

খাগড়াছড়িতে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককেরা।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

আরো পড়ুন:

মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তাই তাদের অধিকার ও দাবি আদায়ের জন্য প্রায় সময় ক্লাসরুম ছেড়ে আন্দোলনে নামতে হয়।

এ সময় তারা সহকারী শিক্ষক পদে নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- সহকারী শিক্ষক পদে নবম গ্রেড প্রদান ও বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ; স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন;  চার স্তরবিশিষ্ট একাডেমিক পদসোপান চালু; বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন। 

দ্রুত এসব দাবি বাস্তবায়নে জন্য মানববন্ধন শেষে খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসূফ আলী আদনানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক নেতা প্রিয় বসু ত্রিপুরা, নুসরাত রিয়াজী প্রমুখ।

ঢাকা/রূপায়ন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়