ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শক্তি রয়েছে’ 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৫  
‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য শক্তি রয়েছে’ 

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

নাজমুল হাসান অভি বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি, সঠিক সময়ে নির্বাচন দেবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’’ 

তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ দেশের ১৮ কোটি মানুষের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করা হবে।’’ 

ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী সমাবেত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করেন। 

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসিলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলাম প্রমুখ। 

ঢাকা/সাব্বির/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়