ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩ অক্টোবর ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে আব্দুল সামাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল সামাদ নরসিংদী জেলার বেলাবো উপজেলার নারায়নপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সে বেড়তলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে সামাদ কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফাহাদ বলেন, ‘‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়