শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১, আহত ১০
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যানের সাথে বাসের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হন।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক বিভাজকের উপরে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।”
ঢাকা/বেলাল/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন