ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যশোরে সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:২৪, ১৪ অক্টোবর ২০২৫
যশোরে সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান

যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে নিম্নমানের চাল রাখা ও ধান কেনায় হিসাবের গড়মিল থাকার কারণে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক অফিসে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এই গুদামের জন্য শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল কেনা হয়েছে। 

আরো পড়ুন:

দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন সাংবাদিকদের বলেন, অভিযানের সময় ৪, ৫ এবং ৬ নম্বর গোডাউনে নিম্নমানের চাল পাওয়া যায় এবং ধান কেনার হিসাব দেখাতে পারেনি। এ কারণে তাকে দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়