ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৫ ডিসেম্বর ২০২৫  
বেনাপোলে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ৪৯ বিজিবির ঘিবা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বরই বাগান-সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বস্তা মাথায় নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করেন বিজিবির সদস্যরা। চোরাকারবারিরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে জব্দ করা বস্তাগুলোতে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক দাম ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেছেন, মাদক ও পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান চলছে। বেনাপোল পোর্ট থানায় মামলা করে জব্দ করা মাদক হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রিটন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়