ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আলতাফ হোসেন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২৮ ডিসেম্বর ২০২৫  
পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আলতাফ হোসেন

পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

আরো পড়ুন:

এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে এসে নির্বাচনের গতি আরো বাড়িয়ে দিয়েছেন। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকলেও দেশের ২০ কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে আনবে।”

এসময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারাণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে, বেলা ১১টার দিকে পটুয়াখালী-৪ আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন দাখিল করা হয়।

কলাপাড়ার ইউএনওর কাছে পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন দাখিল করেন নেতাকর্মীরা


কলাপাড়া উপজেলা সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বাধীন ৫ সদস্যদের একটি দল। 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়