ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ধানের শীষের প্রার্থী ও তার ৭ সমর্থককে শোকজ

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বরিশালে ধানের শীষের প্রার্থী ও তার ৭ সমর্থককে শোকজ

জহির উদ্দিন স্বপন।

বরিশাল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনি প্রচারের সময় সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগে একই আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন ও তার ৭ সমর্থককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান তাদের এ নোটিশ দেন।

আরো পড়ুন:

জহির উদ্দিন স্বপন ছাড়া নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন-সরিকল গ্রামের মৃত কবির প্যাদার ছেলে বিপ্লব প্যাদা, একই গ্রামের মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের ইয়াকুব আলী শিকদারের ছেলে সেন্টু শিকদার, ইসমাইল শিকদারের ছেলে মশিউর শিকদার, কিনাই খানের ছেলে সুমন খান, সাদ্দাম বাজার এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, ধানডোবা গ্রামের গফুর ফকিরের ছেলে শাহজাহান ফকির। তারা ধানের শীষের প্রার্থীর সমর্থক।

নোটিশে জহির উদ্দিন স্বপনকে সশরীরে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধিকে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী জহির উদ্দীন স্বপনের মিডিয়া সেলের দায়িত্বে থাকা মো. জহিরুল হক জহির বলেন, “নোটিশের বিষয়ে জানা নেই। এ আসনে নির্বাচনি পরিবেশ শান্ত আছে।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়