ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকর্মী বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৬
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন স্বেচ্ছাসেবক দলের চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন— ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম এবং সদস্য আব্বাস উদ্দিন চুন্নু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ৪ জনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের সমর্থক ছিলেন বলে জানা গেছে।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়