ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২৩:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জ-১ আসনে বিএনপির রেজা কিবরিয়া জয়ী

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জের সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমীন ও বাহুবলের সহকারী রিটার্নিং অফিসার লিটন চন্দ্র দে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

অন্যদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৪৬২ ভোট, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীকে ৫ হাজার ২৪৪ ভোট ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীকে ৬৩৯ ভোট পেয়েছেন।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়