ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হারুনকে হারিয়ে জামায়াতের বুলবুলের বিশাল জয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
হারুনকে হারিয়ে জামায়াতের বুলবুলের বিশাল জয়

নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচনি লড়াইয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি কন্ট্রোল রুম থেকে বুলবুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ১৭২টি ভোটকেন্দ্রের গণনা শেষে নূরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭৮ ভোট। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুনিরুল ইসলাম পেয়েছেন ৭৭২ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং মোট ভোটের ৬৮.৯০ শতাংশ কাস্ট হয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, জেলার তিনটি সংসদীয় আসনেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ঢাকা/সিয়াম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়