হেরে গেলেন মিয়া গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০১:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে হেরে গেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
খুলনা-৫ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি। এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন।
ঢাকা/নূরুজ্জামান/রাজীব