ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ধানের শীষের বিশাল জয়

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
বান্দরবানে ধানের শীষের বিশাল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২৩১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট। সেই হিসেবে ধানের শীষের প্রার্থী ১ লাখ ১৪ হাজার ১০৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালীউল্লাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬২৯ ভোট।

ঢাকা/চাই মং/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়