ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহী-১ আসনে জয়ী হলেন জামায়াত প্রার্থী

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহী-১ আসনে জয়ী হলেন জামায়াত প্রার্থী

মুজিবুর রহমান।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে ধানের শীষকে পরাজিত করেছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর সহকারি রিটার্নিং অফিসার নাজমুস সাদাত রত্ন ও তানোরের নাঈমা খান সই করা ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

মুজিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭৮৪ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দিন ১ লাখ ৬৯ হাজার ১০ ভোট। ৭৭৪ ভোটে জয়ী হয়েছে মুজিবুর রহমান।  

রাজশাহী-১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। এরমধ্যে গোদাগাড়ীতে ৯৮টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১ লাখ ৭ হাজার ৪৬০ ভোট। ধানের শীষ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ ভোট। তানোরে ৬১টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬২ হাজার ৩২৪ ভোট ও ধানের শীষ পেয়েছে ৬৫ হাজার ৬৭৪ ভোট।

ঢাকা/মাহী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়