ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে তারাপুর চা বাগানে মন্দিরে আগুন

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
সিলেটে তারাপুর চা বাগানে মন্দিরে আগুন

আগুনে ক্ষতিগ্রস্ত শ্রীশ্রী গৌর নিতাই মন্দির।

সিলেট সদরে গুয়াবাড়ি এলাকায় তারাপুর চা বাগানে শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরসংলগ্ন এক ব্যবসায়ী প্রতিদিনের মতো দোকান খুলতে এসে মন্দিরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মন্দিরের ভেতরে থাকা ধর্মগ্রন্থসহ কয়েকটি বিগ্রহ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় বলেন, “প্রায় তিন বছর ধরে আমরা এখানে পূজার কার্যক্রম পরিচালনা করে আসছি। হঠাৎ করে কে বা কারা আগুন দিল, কিছুই বুঝতে পারছি না। এতে আমাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।”

এ প্রসঙ্গে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামত সংগ্রহ করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়