ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারীর মৃত্যু

ফাইল ফটো

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আহত পথচারী ইখলাস খাঁ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

গত রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় দুর্ঘটনার শিকার হন ইখলাস খাঁসহ আরো দুজন।

আরো পড়ুন:

মারা যাওয়া ইখলাস খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার মমরেজ খাঁর ছেলে। আহতরা হলেন- কাশিয়ানী উপজেলার যদুপুর গ্রামের আমজাদ কাজীর ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী (১৮) ও একই গ্রামের নসু কাজীর ছেলে মোটরসাইকেল আরোহী ইসানুর কাজী (১৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় সড়ক পার হচ্ছিলেন ইখলাস খাঁ। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় ইখলাস খাঁ, মোটরসাইকেল চালক আব্দুল্লাহ কাজী ও আরোহী ইসানুল কাজী আহত হন।

স্থানীয়রা তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যন। সেখানে ইখলাস খাঁর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ ভোর ৪টার দিকে সেখানে তিনি মারা যান।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়