ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষ ডাক্তারের পেছনে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৬
মানুষ ডাক্তারের পেছনে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেছেন, “মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, সে ব্যবস্থা করা হবে। ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, “নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন সেখানে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়া, নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছা রয়েছে।”

তিনি আরো বলেন, “যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সব প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।”

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে নরসিংদীতে নিজ বাড়িতে আসেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।

ঢাকা/হৃদয়/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়